Showing posts with label Tengragiri Wildlife Sanctuary. Show all posts
Showing posts with label Tengragiri Wildlife Sanctuary. Show all posts

Sunday, February 5, 2017

Tengragiri Wildlife Sanctuary


 

টেংরাগিরি বন্যপ্রাণ অভয়ারণ্য বা ফাতরার বন (ইংরেজি: Tengragiri Wildlife Sanctuary) বাংলাদেশের বরগুনা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৪০৪৮.৫৮ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।[১]

পরিচ্ছেদসমূহ

উদ্ভিদ

ফাতরার বন প্রাকৃতিকভাবে সৃষ্ট। এই বন বিভিন্ন গাছপালায় সমৃদ্ধ। কেওড়া, গরাণ, গেওয়া, ওড়া প্রভৃতি শ্বাসমূলীয় গাছ হচ্ছে এই বনের প্রধান গাছ।[২]

প্রাণী

ফাতরার বনে এ ছাড়া দেখা মেলে চিত্রা হরিণ, বানর, বন বিড়াল, বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণী। হরেক প্রজাতির পাখিরও দেখা মেলে ফাতরার বনে। আরও আছে গুঁইসাপ আর বিভিন্ন প্রকার সাপ। সুন্দরবনের খুব কাছে হলেও এ বনে এখন পর্যন্ত বাঘের মতো দেখা মেলেনি।[২]

এর ভৌগলিক অবস্থানঃ২১°৫৭′৪৯″উত্তর ৮৯°৫৭′৫১″পূর্ব