Sunday, February 5, 2017

Swatch of no ground marine Protected Area

  

সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন সংরক্ষিত এলাকা (ইংরেজি: Swatch of No Ground marine protected area) বাংলাদেশের বঙ্গোপসাগরে অবস্থিত একটি সংরক্ষিত এলাকা। ২০১৪ সালের ২৭ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ১৭৩৮০০ হেক্টর এলাকা নিয়ে এই সংরক্ষিত এলাকাটি গঠিত।[১]

অবস্থান

সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার।[২] এখানকার ডুবো গিরিখাত বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত।



এর ভৌগলিক অবস্থানঃ২১°০৯′০৬″উত্তর ৮৯°৫৮′২৮″পূর্ব

Bolda Garden

  

বলধা গার্ডেন (ইংরেজি: Baldha Garden) ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দূর্লভ গাছপালা রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী ১৯০৯ খ্রিস্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন "সাইকী"। পরবর্তিতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান "সিবলী"। নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্রনারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন।
 এর ভৌগলিক অবস্থানঃ ২৩°৪৩′০৬″ উত্তর ৯০°২৫′০৪″ পূর্ব

পরিচ্ছেদসমূহ

নামকরণ

বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। উনিশ শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগানবাড়ি। যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসতো গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে। [১]

ইতিহাস

জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুলগাছ ও অনান্য উদ্ভিদ এনে রোপন করেছেন নিজের তৈরী এ গার্ডেনটিতে। বলধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম। তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বলধা গার্ডেনে। তাতে কয়েকটি ধাতব মূর্তি ছিল। বলধা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলধা গার্ডেন দেখতে আসতেন। এখনো বলধা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলধা গার্ডেন পরিদর্শন করেছিলেন। তখন তিনি এ গার্ডেনের বহু বিদেশী ফুলের বাংলা নামকরণ করেছিলেন। [২]

ব্যবস্থাপনা

১৯৪৩ খ্রিস্টাব্দে নরেন্দ্র নারায়নচৌধুরীর মৃত্যুর পর কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রন ট্রাস্টের মাধ্যমে এর দেখা শুনা করা হয়। ১৯৫১ খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অব ওয়ার্ডস্‌ বাগানের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল। কিন্তু, তাদের দুর্বল ব্যবস্থাপনায় বাগানের অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য ১৯৬২ খ্রিস্টাব্দে বলধা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেয় বন বিভাগকে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি স্যাটেলাইট ইউনিট। [৩] এ বাগানের মোট ৮০০ প্রজাতির প্রায় ১৮,০০০ উদ্ভিদ আছে। শিক্ষার্থী ও দর্শণার্থিদেরজন্য এ বাগান উম্মুক্ত। সীবলী অংশ প্রতিদিন সকাল ৮.০০ থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত ও বিকাল ২.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে। [৩]

সাইকী ও সীবলী

বলধা গার্ডেন দু'টি অংশে বিভক্ত একটি অংশের নাম সাইকী এবং অন্যটি সিবলী। সাইকী অর্থ আত্মা ও সিবলী অর্থ প্রকৃতির দেবী। দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ।

সাইকী

এর সাইকী অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ, জাতের শাপলায় ভরা অনেক গুলো শাপলা হাউজ, বিরল প্রজাতির দেশী বিদেশী ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, ভূজ্জ পত্র গাছ, বিচিত্র বকুল, আমাজান লিলি ও সুরংগ সহ একটি ছায়াতর ঘর।

সিবলী

এর সিবলী অংশের মূল আকর্ষণ হচ্ছে শংখ নদ, পুকুর, ক্যামেলিয়া, আশোক, আফ্রিকান টিউলিপস। এখানে আরো আছে সূর্যঘড়ি, জয় হাউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত "ক্যামেলিয়া" কবিতাটি লিখেছিলেন।[৪]

Mirpur Botanicel Garden




 

জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম (ইংরেজি: National Botanical Garden of Bangladesh) বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশে অবস্থিত। ১৯৬১ সালে প্রায় ২০৮ একর (৮৪ হেক্টর) জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলধা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতিবছর প্রায় ১৫ লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন।[২]
 এর ভৌগলিক অবস্থানঃ ২৪°০০′ উত্তর ৯০°০০′ পূর্ব

পরিচ্ছেদসমূহ

ব্যবস্থাপনা ও সংগ্রহ

জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে ১১৭টি গোত্রভুক্ত ৯৫২ প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে ২৫৬টি প্রজাতির ৩৫ হাজার বৃক্ষ, ৩১০ প্রজাতির ১০ হাজার গুল্ম , ৩৭৮ প্রজাতির ১২ হাজার বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। ২০৮ একর উদ্যানটি মোট ৫৭টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট ৭টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন ১১ একর। একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক।[২] আরও রয়েছে শাপলা পুকুর ও গোলাকৃতির পদ্মপুকুর। শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। একসময় শীতকালে বড় জলাশয়গুলোতে হাঁসজাতীয় পরিযায়ী পাখিরা আসত। এখন আর আসে না। জাতীয় উদ্যানের ১.৫ একর জুড়ে রয়েছে মৌসুমি ফুলের বাগান। সালভিয়া, মর্নিংগ্লোরি, মেরিগোল্ড, ডালিয়াসহ প্রায় ৫২ জাতের বিদেশি মৌসুমি ফুলের চাষ করা হয় এ বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকাবাঁকা কৃত্রিম লেক। ১৯৮০ সালে প্রায় ৩.৫ একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দু'টি পৃথক বাগানে প্রায় ২০০ প্রজাতির গোলাপ সংগ্রহে রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলের আমাজন লিলি। ১৯৮০-৮১ সালে নির্মান করা হয় উদ্যানের দেবদারু-ইউক্যালিপ্টাস বাগান। ইউক্যালিপ্টাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। ১৬ প্রজাতির ইউক্যালিপ্টাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় ২২ প্রজাতির বাঁশ।[৩] গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালমেঘ, তুলসী, আতমোরা, শতমূলী, পুনর্নভা, থানকুনি, আদা, বোতল ব্রাশ, তেলাকুচা, কুমারি লতা, বাসক, বচসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ।[২]

গ্রিন হাউজ ও নেট হাউজ

ক্যাকটাস গ্রিন হাউজ
[[চিত্র:Orchid House at Bangladesh National Botanical Garden Mirpur.jpg|thumb|অর্কিড হাউজ]]
[[File:Orchid House at Bangladesh National Botanical Garden Mirpur.JPEG]]
উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউজে ৮০ প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রিন হাউজটি ১৯৯৪ সালে নির্মিত হয়। বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের মধ্যে রয়েছে ওল্ডম্যান, ফিসহুক ক্যাকটাস, ম্যামিলারিয়া, ক্ষেপালিয়া, মেলো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল, সিরিয়াম হেক্সোজেনাস, র‌্যাট টেইল, আপাংসিয়া সিডাম, হাওয়ার্থিয়া, পিকটোরিয়া ইত্যাদি। বেশিরভাগ ক্যাকটাস মেক্সিকো থেকে সংগ্রহ করা হয়েছে। অর্কিড গ্রিন হাউজে দেশি-বিদেশি প্রায় ৮৫ প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। নেট হাউজে ছায়াতরু সংরক্ষণ করা হয়েছে। প্রায় ১০০ প্রজাতির ছায়াতরু রয়েছে এ হাউজে।[৩]

আন্তর্জাতিক উদ্ভিদ শাখা

আন্তর্জাতিক উদ্ভিদ শাখা
উদ্ভিদ উদ্যানে বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে ১৯৭৩ সালে আন্তর্জাতিক এলাকা নামে একটি শাখা সৃষ্টি করা হয়। এই শাখায় রয়েছে অস্ট্রেলিয়ার সিলভার ওক, জ্যাকারান্ডা ও ট্যাবে বুইয়া, জাপানের কর্পূর, মালয়েশিয়ার ওয়েল পাম, থাইল্যান্ডের রামবুতাম।
পদ্মপুকুর

নার্সারি

উদ্ভিদ উদ্যানের প্রায় ৫ একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এ নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চারা চাষ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায়।

অন্যান্য উদ্ভিদ সংগ্রহ

উদ্যানের অন্যসব সংগ্রহের মধ্যে রয়েছে অশোক, বাওবাব, তসবিহ গাছ, ফার্ন কড়ই, তুন, কেশিয়া নড়ুসা, চেরি গাছ, মহুয়া, কৃষ্ণচূড়া, কামিনী, নাগেশ্বর, বহেরা, শ্বেতচন্দন, ম্যাগনোলিয়া, গিলরিসিভিয়া, কুম্ভি, আমলকি, জারবেরা, অ্যানথুরিয়াম, ব্রুন ফেলসিয়া, ক্যামিলিয়া, পারুল, হেলকুনিয়া, হিজল, রক্ত কম্বল, সেগুন, মেহগনি, রাজকড়ই, অ্যামহাসটিয়া অ্যাভোকাডো, বেগুনি এলামান্ডা, থাইল্যান্ডের গন্ধরাজ, অর্জুন প্রভৃতি

Ratargul Swamp Forest



সোয়াম্প ফরেষ্ট “রাতারগুল”







দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেষ্ট বা জলার বন “রাতারগুল” সিলেটে অবস্থিত। সোয়াম্প ফরেস্ট বা জলার বন কি? পানিসহিষ্ণু বড় গাছপালা একটা বনের রূপ নিলে তবেই তাকে বলে সোয়াম্প ফরেস্ট বা জলার জঙ্গল। উপকূলীয় এলাকার বাইরে অন্যান্য জায়গার সোয়াম্প ফরেস্টগুলো সব সময় জলে প্লাবিত থাকে না। কেবল বর্ষায় এই বনের গাছগুলো আংশিক জলে ডুবে থাকে।
উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর। মাঝখানে ‘জলার বন’ রাতারগুল। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে এই জলার বনের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত এ সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। অনিন্দ্য সুন্দর বিশাল এ বনের গাছ-গাছালির বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস থাকে পানির নিচে।
শীতের শুরুতেই আনাগোনা শুরু হয় অতিথি পাখির। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া লেকে চলে পাখির ‘ডুবো খেলা’। বনজুড়ে চরে বেড়ায় নানা প্রজাতির বন্যপ্রাণী। হাওর আর নদী বেষ্টিত অপূর্ব সুন্দর বনের দক্ষিণ পাশে সবুজের চাদরে আচ্ছাদিত জালি ও মূর্তা বেত বাগান। এর পেছনেই মাথা উঁচু করে আছে সারি সারি জারুল-হিজল-কড়চ। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া লেকগুলো আলাদা সৌন্দর্য এনে দিয়েছে জলার বনটিকে।
গোটা বনের আয়তন তিন হাজার ৩২৫.৬১ একর। এর মধ্যে ৫০৪ একর বন ১৯৭৩ সালে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের পানি সহিষ্ণু গাছ লাগিয়েছে বন বিভাগ। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির উদ্ভিদ। পাখিদের মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল ও বাজ। শীতে মাঝেমধ্যে আসে বিশালকায় সব শকুন। আর লম্বা পথ পাড়ি দিয়ে ঘাঁটি গাড়ে বালিহাঁসসহ হরেক জাতের পাখি। শুকনো মৌসুমে ডিঙ্গি নিয়ে ভেতরে গেলে ঝাঁকে ঝাঁকে পাখি আপনাকে উড়ে সরে গিয়ে পথ করে দিবে। এ দৃশ্য আসলেই দূর্লভ!
বাংলাদেশের সব বনের থেকে রাতারগুল একেবারেই আলাদা। ঘন গাছের সারি। কিন্তু গাছগুলোর নিচের অনেকটাই ডুবে আছে পানিতে। গাছের মধ্যে করচই বেশি। হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে। বটও চোখে পড়বে মাঝেমধ্যে, মুর্তা গাছ কম। তবে রাতারগুলের বেশ বড় একটা অংশে বাণিজ্যিকভাবে মুর্তা লাগিয়েছে বন বিভাগ। মুর্তা দিয়ে শীতল পাটি হয়। মুর্তা বেশি আছে নদীর উল্টো পাশে। ওদিকে শিমুল বিল হাওর আর নেওয়া বিল হাওর নামে দুটো বড় হাওর আছে।
বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝেমধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ। হাত দিয়ে ওগুলো সরিয়ে তৈরি করতে হবে পথ। চলতে হবে খুব সাবধানে। কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া। বর্ষায় পানি বাড়ায় সাপেরা ঠাঁই নেয় গাছের ওপর।
সাপের মধ্যে রয়েছে অজগর, গুইসাপ, গোখরা, জলধুড়াসহ বিষাক্ত অনেক প্রজাতি। বর্ষায় বনের ভেতর পানি ঢুকলে এসব সাপ উঠে পড়ে গাছের ওপর। বনের ভেতর দাঁপিয়ে বেড়ায় মেছোবাঘ, কাঠবিড়ালি, বানর, ভোদড়, বনবিড়াল, বেজি, শিয়ালসহ নানা প্রজাতির বণ্যপ্রাণী। টেংরা, খলিশা, রিঠা, পাবদা, মায়া, আইড়, কালবাউস, রুইসহ আরো অনেক জাতের মাছ পাবেন এখানে। শুকনো মৌসুমে পানি কম থাকে বলে অনেক সময় ছোট ছোট মাছগুলো লাফ দিয়ে ডিঙ্গিতে উঠে যায়।
হাওরের স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে। আবার শীত মৌসুমে ভিন্নরূপ ধারণ করে এ বন। পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মূর্তা ও জালি বেতের বাগান। সে সৌন্দর্য আবার আবার অন্য রকম! বন এভাবে জলে ডুবে থাকে বছরে চার থেকে সাত মাস। বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা। তখন বনের ভেতরের ছোট নালাগুলো পরিণত হবে পায়ে চলা পথে। সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায়। তো এখনই করে ফেলুন রাতারগুল ঘুরে যাওয়ার প্ল্যান। বোনাস সৌন্দর্য হিসেবে পাবেন গোয়াইন নদী দিয়ে রাতারগুল যাওয়ার অসাধারন সুন্দর পথ, বিশেষ করে বর্ষায়। নদীর চারপাশের দৃশ্যের সঙ্গে উপরি হিসেবে দেখবেন দূরে ভারতের উঁচু উঁচু সব পাহাড়।
যেভাবে যেতে হবে:
রাতারগুল যাওয়া যায় বেশ কয়েকটি পথে। তবে যেভাবেই যান, যেতে হবে সিলেট থেকেই। সিলেট-জাফলংয়ের গাড়িতে উঠে নেমে যাবেন সারিঘাট। এখান থেকে টেম্পোতে করে গোয়াইনঘাট বাজার। বাজারের পাশেই নৌঘাট। এখান থেকে রাতারগুল যাওয়া-আসার জন্য নৌকা রিজার্ভ করতে হবে। তবে মনে রাখবেন, এই নৌকায় করে কিন্তু রাতারগুল বনের ভেতরে ঢোকা যাবে না। বনে ঢুকতে হবে ডিঙি নৌকায় চেপে।
আবার সিলেটের আম্বরখানা মোড় থেকেও সিএনজি অটোরিকশা নিয়ে চলে যেতে পারেন মোটরঘাট / শ্রীঙ্গী ব্রিজ। যেতে সময় লাগবে ৩০ মিনিট। সেখানকার নৌঘাট থেকে নৌকা রিজার্ভ করে রাতারগুল যেতে পারবেন। তবে পথেই যান না কেন, বনে ঢোকার আগে অবশ্যই রাতারগুল বন বিট অফিস থেকে অনুমতি নিতে হবে।

 বাংলাদেশের একমাএ সোয়াম্প ফরেষ্ট সিলেটের রাতার গোলে অবস্তিত। প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভুমি গোয়াইন ঘাট উপজেলায় রাতার গোল গ্রামে সোয়াম্প ফরেষ্ট বা জলাশয় বনাঞ্চলটি অবস্তিত। প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছে যেন বাহারী গাছ পালা ও বন্য পাখির অাবাস ভুমির অপর নাম রাতার গোল।যে কোন পর্যটকদের জন্য সেটি হবে জীবনের সেরা ভ্রমন কাহিনীর একটি স্বরনীয় মুহুর্ত।সিলেট শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দুরে এই সোয়াম্প ফরেষ্ট তার অাপন মহিমায় সাজিয়ে রয়েছে পর্যটকদের মন রাঙ্গিেয় তোলার জন্য।বছরের প্রায় সাত মাসই পানি বেষ্টিত এই জলাশয় বনাঞ্চলেই থাকে পর্যটকদের উপচে পড়া ভীড়।হাওয় ও নদী বেষ্টিত এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যা সাধারন বাংলাদেশের অার কোথায় ও দেখা যায় না।প্রায় সারা বছরই পানি নিচে থেকে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের গাঢ় সবুজের লাবন্যতা পাওয়া যায়।
কিভাবে অাসবেন রাতার গোল?
---------------------------------
সিলেট শহর থেকে বিভিন্ন উপায়ে রাতার গোলে অাসা যায়।শহর থেকে প্রথমে বাসে এসে সারীঘাট, তার পর সারীঘাট থেকে গোয়াইনঘাট।গোয়াইনঘাট বাজারের পাশ থেকে ইঞ্জিল নৌকা করে রাতার গোল,এবং ডিঙ্গি নৌকা করে রাতার গোল ভ্রমনের পরিসমাপ্তি হবে।
তাই সময় পেলে একবার ঘুরে যাবেন কিন্তু?............অর্থ, সময় ও শ্রম বিফলে যাবে না।


সোয়াম্প ফরেষ্ট (জলাবন) রাতারগুল
অবস্থান : গোয়াইন ঘাট, সিলেট।

ভ্রমন ক্যাটাগরি : ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি
ভ্রমনের উপযুক্ত সময় : বর্ষা কাল (মার্চ-অক্টোবর) ।

রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Swamp Forest) বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। জলে নিমজ্জিত বন কে বলে সোয়াম্প ফরেস্ট বা জলাবন। সারা পৃথিবীতে ২৮টি স্বীকৃত সোয়াস্প ফরেস্টের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের ‘রাতারগুল’। পৃতিবীর বিখ্যাত সোয়াম্প ফরেস্ট হচ্ছে আমাজান। নি¤œাঙ্গ জলে ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বর্ষা কাল আদর্শ সময়। বনের ভিতর নৌকায় ভ্রমণ করতে হয়। ডিঙি নৌকা— চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা। জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। এতই ঘন জঙ্গল যে ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। এ যেন বাংলাদেশের আমাজন। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানান বন্য প্রাণী আর পাখি।

সিলেট বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জে-২ এর অধীন প্রায় ৩০ হাজার ৩শ’ ২৫ একর জায়গা জুড়ে এ জলাভূমি। এর মধ্যে ৫শ’ ৪ একর জায়গার মধ্যে বন, বাকি জায়গা জলাশয় আর সামান্য কিছু উঁচু জায়গা। তবে বর্ষাকালে পুরো এলাকাটিই পানিতে ডুবে থাকে। শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন বনের ভেতরে খনন করা বড় জলাশয়গুলোতে শুধু পানি থাকে। পাখির আবাসস্থল হিসেবে ৩.৬ বর্গকিলোমিটারের একটি বড় লেক খনন করা হয়। শীতে এ জলাশয়ে বসে নানান পাখির মিলন মেলা। রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য লেখায় প্রকাশ করা সম্ভব নয়। এই বনের সুধা নিতে হলে যেতে হবে সেখানে। জঙ্গলের একেবারে শুরুর দিকটায় মুতার বন। এর বেশির ভাগই জলে ডুবে থাকে বর্ষায়। এর পরেই শুরু আসল বন। যতই গহীনে যাওয়া যাবে ততই গাছের ঘনত্ব বাড়তে থাকবে। অনেক জায়গাতেই সূর্যের আলো পৌঁছায় না। দুই-একদিন বৃষ্টি না হলে পানি এত বেশি স্বচ্ছ হয় যে, বনের সবুজ প্রতিবিম্বকে মনে হয় বনের নিচে আরেকটি বন।

রাতারগুল জলাবনটিতে উদ্ভিদের দুটিস্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটি মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত যেখানে নিচের স্তরটিতে ঘন পাটিপাতার (মুর্তা) আধিক্য বিদ্যমান । বনের উদ্ভিদের চাঁদোয়া ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত । হিজল, তমাল,এখানে আছে নানান প্রজাতির পাখি। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল— মাছরাঙা, বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, ফিঙে, বালিহাঁস, পানকৌড়ি ইত্যাদি। বানর, উদবিড়াল, কাঠবেড়ালি, মেছোবাঘ বিভিন্ন প্রজাতির গুঁইসাপ সহ বন্যপ্রানির অভায়শ্রম এই বন। জলমগ্ন বলে এই বনে সাঁপের আবাস বেশি, আছে জোঁকও; শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ; পাখির মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি। শীতকালে রাতারগুলে আসে বালিহাঁসসহ প্রচুর পরিযায়ী পাখি, আসে বিশালাকায় শকুনও। বনের জলে টেংরা, খলিশা, রিঠা, পাবদা, আইড়, কালবাউশ, রুইসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ।

যে ভাবে যাবেন : রাতারগুল যাওয়ার অনেকগুলো পাথ আছে তবে সবচেয়ে সহজ পথটি হল সিলেট শহরের আম্বরখানা থেকে জনপ্রতি ১৮০/২০০টাকা ভাড়ায় সিএনজি অটোরিক্সায় আসতে পারেন রাতারগুল (মোটরঘাট)। আপনি চাইলে রিজার্ভ সিএনজি অটোরিক্সা নিয়ে আসতে পারেন ভাড়া ১২০০/১৫০০ টাকার মধ্যে। এরপর মোটরঘাট থেকে সরাসরি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে বনের ভিতর চলে যাওয়া যায়। ভাড়া ৬০০/৮০০ টাকা; প্রতি নৌকায় ৪/৫ জন বসা যায়।

নোট : সাতাঁর না জানলে লাইফ জেকেট সঙ্গে রাখুন। বর্ষা কাল সঙ্গে ছাতা বা রেইন কোর্ট রাখুন। জলাবন হওয়ার কারনে এখানে সাপের আধিক্য বেশি সম্ভব হলে কার্বলিক এসিড সঙ্গে রাখুন (কার্বলিক এসিডের গন্ধে সর্প দুরিভূত হয়)।

দুরত্ব : সিলেট শহর থেকে রাতারগুল ২৬ কি.মি.।

সতর্কতা : এখানে আশে পাশে ভাল খাবারের রেস্টুরেন্ট নেই তাই সঙ্গে শুকনো খাবার রখতে পারেন। রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই; তাই বেলা থাকতেই ফিরার পথ ধরতে হবে।


 রাতারগুল জলাবন। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ( Ratargul Swamp Forest)। বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট । সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এ বনের আয়তন ৩,৩২৫.৬১ একর। আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। তবে বর্তমানে কমে ৩৩১ একর হয়েছে বনের আয়তন । পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম এটি । মাত্র কয়েক বছর হল এই বন ব্যাপক পরিচিত হয়ে উঠেছে পর্যটকদের মাঝে। ভাবতেই ভাল লাগে বনটি পরিচিিত পাবার পেছনে যে কয়জন ছিলেন তাদেরমধ্যে আমিও একজন।
যদি ভুল না হয় ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর আমরা কয়জন পরিবেশকর্মী এবং সংবাদকর্মী প্রথম রাতারগুল যাই। আমরা যারা ছিলাম তাদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা'র যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বাপা সিলেট এর সেক্রেটারী ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল করিম কিম, আমি বাপা হবিগঞ্জের সেক্রেটারী ও জাতীয় পরিষদ সদস্য তোফাজ্জল সোহেল , বিদেশী বন্ধু রস কলগেট , সাংবাদিক সামির মাহমুদ , আশরাফ ভাই, প্রথম আলো সিলেট এর আলোকচিত্র সাংবাদিক আনিস মাহমুদ । ২৭ সেপ্টেম্বর ২০১২ বিশ্ব পর্যটক দিবসে আনিস মাহমুদের চমৎকার একটি ছবিসহ প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হবার পর থেকে রাতারগুল আলোচনায় উঠে আসে।

Rajesh Pur Eco Park

Nogar bari-Mohongonj Dolphin Sanctuary

নগরবাড়ি-মোহনগঞ্জ শুশুক অভয়ারণ্য (ইংরেজি: Nagarbari-Mohangonj Dolphin Sanctuary) বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি শুশুক অভয়ারণ্য। ২০১৩ সালের ১ ডিসেম্ববর এটি প্রতিষ্ঠিত হয়। ৪০৮.১১ হেক্টর এলাকা নিয়ে এই শুশুক বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত।
এর ভৌগলিক অবস্থানঃ ২৩°৫৬′৫৯″উত্তর ৮৯°৩৯′২৩″পূর্ব